কাহালুতে করোনা উপসর্গে ১ জনের মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলা হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া আফজাল (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে আফজাল তীব্র শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ৩ ঘণ্টা পর মারা যান। 

আফজাল কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের কলমা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। 

কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.যাকারিয়া রানা জানান, তার দেহে করোনা উপসর্গ লক্ষ্য করা গেছে। এছাড়া করোনা পরীক্ষার জন্য তার দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। 

আরও পড়ুন: মানিকগঞ্জে নৌকাডুবিতে তিন ভাই-বোনের মৃত্যু, দুই শিশু নিখোঁজ

তিনি আরও জানান, সরকারি ব্যবস্থাপনায় গ্রামের বাড়িতে আফজালের দাফন সম্পন্ন করা হবে। 

ইত্তেফাক/এএএম