বাগেরহাটে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১ টার দিকে সৈয়দ মহল্লা গ্রামের মাঠে ধান চাষের জন্য জমি প্রস্তুত করতে গিয়ে তার মৃত্যু হয়।

নিহত ওই ব্যক্তির নাম আব্দুল গফফার মোল্লা (৬০)। সে সদর ইউনিয়নের সৈয়দ মহল্লা গ্রামের মৃত আবু বক্কর মোল্লার পুত্র। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: নিজস্ব পরিছন্নতা কর্মী দিয়ে বর্জ্য অপসারণে চমক দেখাল ১৫ নং ওয়ার্ড

ইউপি চেয়ারম্যান শিরিন আক্তার কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এএএম