হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের হোসেনপুরে ২০ দিন ধরে কাঠমিস্ত্রী জাদব মণ্ডল (২৩) নিখোঁজ রয়েছে। পারিবারিক ও পুলিশ সূত্রে জানায়, গত ১৮ ডিসেম্বর সকালে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। এ ব্যাপারে ২১ ডিসেম্বর হোসেনপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জাদব মণ্ডলের গায়ের রং কালো, উচ্চতা ৫ ফুট, মাথার চুল খাটো, পরণে খয়েরি কালার শার্ট ছিল। বোন লক্ষ্মী রানী জানান, যদি কোনো হূদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে-০১৭০৩৬৬৫৪৮২ নম্বরে সন্ধান দেওয়ার অনুরোধ করছি।