বীচ ফুটবল ফাইনাল আজ

স্পোর্টস রিপোর্টার

ওয়ালটন পুরুষ বিচ ফুটবলের আজ বিকালে ফাইনালে মুখোমুখি হবে মহেশখালী ও ইয়াংমেন্স ক্লাব। গতকাল কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ইয়াংমেন্স ক্লাব ৩-২ গোলে ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘকে হারিয়ে ফাইনালে ওঠে। দ্বিতীয় সেমিফাইনালে ফুটবল ক্লাব মহেশখালী ২-১ গোলে কক্সবাজার আবাহনী ক্রীড়া সংঘকে হারিয়ে ফাইনালের টিকিট পায়।

এবার কক্সবাজার জেলার আবাহনী ক্রীড়া চক্র, ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ, মালুমঘাট ক্রীড়া সংঘ, ইয়ংমেন্স ক্লাব, কোটবাজার খেলোয়াড় সমিতি, ফুটবল ক্লাব মহেশখালী, বাঁশকাটা খেলোয়াড় সমিতি ও শতদল ক্লাবসহ ৮টি দল অংশগ্রহণ করে।