নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি গ্রামের সরকারি তুলারাম বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী রোকেয়া খাতুন কিডনি সমস্যায় ভুগছেন। তার মা-বাবা নেই। গার্মেন্টস শ্রমিক মামা অভাব অনটনের মাঝেও তার ৩টি ছেলে মেয়ের সঙ্গে রোকেয়ার পড়ালেখাসহ সমস্ত ব্যয় বহন করেছেন। টাকার অভাবে তার চিকিত্সা হচ্ছে না। ঢাকা জাতীয় কিডনী হাসপাতালের ডাক্তারগণ জানান, রোকেয়ার একটি কিডনী নষ্ট। অন্যটিও দুর্বল। জরুরিভাবে অপারেশন করে নতুন কিডনি প্রতিস্থাপন না করালে তার যে কোনো মুহূর্তেই মৃত্যু হতে পারে। তার অপারেশন করাতে প্রয়োজন ২ লক্ষ ২০ হাজার টাকা। সপ্তাহে তার তিনটি ডায়ালাইসিস প্রয়োজন। হূদয়বান, দানশীল ব্যক্তি, সেবা সংস্থাসহ সরকারের নিকট জরুরিভাবে তার চিকিত্সার জন্য সাহায্যের আবেদন করেছেন তার মামা। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. ইউসুফ (মামা), মুদারাবা সঞ্চয়ী হিসাব নং-৫৩৯১৮ (অনলাইন), ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, মৌচাক শাখা, মোবাইল বিকাশ করা: ০১৯৮৪৭৫৫১৭৪।