সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহিড়ীমোহনপুর চলনবিলে নৌকাডুবির ঘটনায় নিহত ২, নিখোঁজ রয়েছেন অন্তত ১০ জন। বুধবার সন্ধা সাড়ে ৬টার দিকে উপজেলার লাহিড়ীমোহনপুর এ ঘটনা ঘটে।
মোহনপুর ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন হবে জানান, একটি যাত্রীবাহী নৌকা মোহনপুর ঘাট হতে ১০/১৫ জন যাত্রী নিয়ে সুজাগ্রামের দিকে যাচ্ছিল। চলনবিলের মাঝ খানে যাওয়ার পর ঝড়ো হাওয়া ও স্রোতের কারনে ডুবে যায়। এতে দুই শিশু মারা যায়। নিখোঁজ রয়েছে অন্তত ১০ জন যাত্রী। নিহতরা শাহজাদপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও পুলিশ ঘটনাস্থলের পৌছে উদ্ধার অভিযান চালাচ্ছে।
ইত্তেফাক/বিএএফ