মানিকগঞ্জে ৩ দিন ধরে মা-ছেলে নিখোঁজ

মানিকগঞ্জে মা আদুরী ও ছেলে কনক নামের দুইজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ আদুরী বেগম (৪০) মানিকগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম সেওতা এলাকার আ: করিমের স্ত্রী।

করিম জানান, আমার স্ত্রী ও ছেলে গত ৩ আগস্ট সোমবার বেলা আনুমানিক ৩টার সময় বাড়ির কাউকে কোন কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর আমার স্ত্রী ও ছেলে বাড়িতে ফেরত আসে নাই। আমার স্ত্রী ও ছেলেকে আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজখুঁজি করে কোথাও সন্ধান পাই নাই।

ইত্তেফাক/আরকেজি