হলি আর্টিজান মামলার সাক্ষ্যগ্রহণ অব্যাহত

গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্ট এন্ড বেকারিতে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে। গতকাল রবিবার রাষ্ট্রপক্ষের সাক্ষী ওই বেকারির ওয়েটার মো. আশরাফুজ্জামান ও খণ্ডকালীন ইলেকট্রিশিয়ান লাজারুশ সরেনের সাক্ষ্য গ্রহণ করেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান। একইসঙ্গে আগামী ১০ জানুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহনের জন্য দিন ধার্য রেখেছে আদালত।

২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে। এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ। গত বছরের ২৬ নভেম্বর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেয়।