তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের করা মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন।
টিভি টকশোতে দেওয়া একটি মন্তব্যকে কেন্দ্র করে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে সুমনা আক্তার নামে এক নারী। পরে এই মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। আবেদনের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেন।