ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে হুঁশিয়ারি দিয়েছেন, এমপিরা ব্রেক্সিট বিলে সমর্থন না দিলে ব্রেক্সিট চুক্তি শঙ্কার মধ্যে পড়তে পারে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, আগামী সপ্তাহের ভোট খুবই গুরুত্বপূর্ণ। তিনি নর্দার্ন আয়ারল্যান্ডকে আরো বেশি নিরাপত্তা দেবেন বলে জানিয়েছেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমঝোতাকে সমর্থন দিতে এমপিদের প্রতি আহবান জানিয়েছেন। ব্রেক্সিটপন্থি রক্ষণশীল দলের এক নেতা জানিয়েছেন, চুক্তি ছাড়াই ব্রেক্সিট ইস্যু ক্রমেই কঠিন হচ্ছে। আর বিরোধী দল লেবার পার্টির এক সিনিয়র নেতা জানিয়েছেন, পার্লামেন্টে ব্রেক্সিট ভোট নিয়ে অচলাবস্থার সৃষ্টি হলে কয়েক মাসের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠানের দরকার পড়তে পারে।