আড়াইহাজারে হাত পা বাধা অটো চালককের লাশ উদ্ধার 

আড়াইহাজারে হাত পা বাধা এবং মুখে কচটেপ দেয়া অবস্থায় এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টায় আশু মোল্লা (৪৫) নামে অটোরিকশা চালকের লাশ উপজেলার মদনপুর আড়াইহাজার সড়কের ব্রাহ্মণদীকান্দা পল্লী বিদ্যুৎ প্রজেক্টের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি সোনারগাঁয়ের মিরেরবাগ এলাকার মৃত মালেক মোল্লার ছেলে। গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।

আড়াইহাজার থানার এসআই মঞ্জুর হোসেন জানান, সকালে স্থানীয়দের দেয়া সংবাদে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্ররণ করা হয়েছে। লাশটি পেছন থেকে হাত পা বাধা ছিল, মুখে কচটেপ দেয়া ছিল। ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, আসামি গ্রেফতারের চেষ্ট চলছে।


ইত্তেফাক/আরকেজি