সাতক্ষীরার আশাশুনিতে ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত স্কুলছাত্রের নাম আশিক ইকবাল (৫)। সে আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
মৃতের স্বজনরা জানান, তিন দিন আগে আশেক ইকবালকে গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ভর্তি করা হয়। সোমবার সকাল ১০টার দিকে স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় বিপরীতমুখী দু’টি ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় সে মারাত্মক জখম হয়। এরপর তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে আনার পথে পথিমধ্যে মহেশ্বরকাটি মাছের সেট এলাকায় এসে সে মারা যায়।
আশাশুনি থানার ওসি বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএম