গুলের স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি অপকারিতা

গুল সেবনের বছর দুয়েকের মধ্যে দৃষ্টিশক্তি হ্রাস পায়, ক্ষুধামন্দা দেখা দেয়, প্রজনন ক্ষমতা কমে যায় ও গর্ভের শিশু নষ্ট হয়। এটি হচ্ছে স্বল্পমেয়াদি অপকারিতা। আর গুল সেবনে ১৫/২০ বছরের মধ্যে ঠোঁট, জিহ্বা ও গলায় ক্যান্সার দেখা দেয়। এটি হচ্ছে দীর্ঘমেয়াদি অপকারিতা। দুঃখের বিষয়, এই প্রাণঘাতী তামাকজাত দ্রব্যটি খুবই সস্তায় দেশের সর্বত্রই পাওয়া যায়। সরকার তামাকজাত দ্রব্য বিশেষ করে বিষাক্ত গুলের ব্যবহার রোধে উচ্চ করারোপসহ বিধি-বিধান জারি করলেও বাস্তবায়নে শৈথিল্যের কারণে গুলের ব্যবহার রোধ না হয়ে বরং গুলের ব্যবহার ও আসক্তি বেড়েই চলেছে। তাই সরকারকে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষাক্ত গুলের অবাধ উত্পাদন ও বিক্রি সীমিত করে দ্রব্যটির ক্রমবর্ধমান ব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাই।

হাজী  মো. আলী বশির

৮৮/৮৯ আগাসাদেক রোড,

মাহবুব আলী

৪১ আবদুল হাদী লেন, বংশাল, ঢাকা