সাদুল্লাপুরে আগুনে দগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে স্বামী পরিত্যক্তা এক বৃদ্ধা আগুনে দ্বগ্ধ হয়ে মারা গেছেন। নিহতের নাম সমস্তভান আকন্দ (৬০)। উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর খোলামন্ডলের বাজার এলাকায় রবিবার (৬ জানুয়ারি) রাতে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত সমস্তভান আকন্দ ওই গ্রামের মৃত আব্বাস উদ্দিন আকন্দের মেয়ে।

নিহতের বড় ভাই নুরু উদ্দিন আকন্দ জানান, 'সমস্তভান দীর্ঘদিন ধরে তার বাবার বাড়িতে বাস করে আসছিলেন। সম্প্রতি তিনি প্যারালাইসিসে আক্রান্ত হন। ঘটনার রাতে নিজ ঘরে কেরোসিন তেলের কুপির আলোতে ভাত খাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তার গায়ের চাদরে আগুন লাগে। ওই সময় বাড়ির পুরুষরা ছিল স্থানীয় বাজারে। অন্য মহিলারা সবাই ঘুমিয়ে পড়েছিলেন। তাই তার চিৎকারে জেগে উঠে দেখেন তার সারা শরীর আগুনে দ্বগ্ধ হয়ে গেয়ে। এরপরপর তিনি ঘটনাস্থলেই মারা যান।'

সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) এমরানুল কবীর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, 'এই ঘটনাই থানায় একটি অস্বাভাবিক হত্যা মামলা দায়ের হয়েছে।'

ইত্তেফাক/নূহু