জেব্রা ক্রসিং প্রয়োজন

যশোরের আরবপুর মোড় অত্যন্ত ব্যস্ত একটি জায়গা। এই মোড় দিয়ে হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তা পার হয়। কিন্তু এখানে কোনো জেব্রা ক্রসিং নাই। যার জন্য ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। তাই এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানাচ্ছি।

শেখ ফাহাদ

যশোর