বরিশালে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বরিশাল অফিস বেসরকারি সংস্থা কোডেক বরিশাল জেলা প্রশাসনের মাধ্যমে গতকাল রবিবার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। বেলা ১১টার দিকে বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ে সদর উপজেলার ৫০ দরিদ্র শীতার্তের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বরিশাল জেলা প্রশাসক মোঃ অজিয়র রহমান উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, কোডেকের ইকো ফিশ প্রকল্পের সমন্বয়কারী আল মামুন তালুকদার, সিনিয়র জোনাল ম্যানেজার মন্নান মোল্লা।