কোটালীপাড়ায় স্বাস্থ্যকর্মীসহ আরও ৪ জনের করোনা শনাক্ত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নতুন করে ১ স্বাস্থ্যকর্মীসহ আরও ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১২ জনে। এর মধ্যে ২৩১ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১ জন। আক্রান্ত ৮০ জন তাদের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত  বৈদ্য আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শনিবার  ৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে সাদুল্লাপুর ইউনিয়নের কালিকাবাড়ী গ্রামের ১ জন, পলোটানা গ্রামের ১ জন,রামশীল ইউনিয়নের জহরেরকান্দি গ্রামের ১ জন ও ১ জন স্বাস্থ্যকর্মীসহ মোট ৪ জনের রবিবার রাতে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের বাড়ী লকডাউন করা হয়েছে। 

ইত্তেফাক/এমআরএম