টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শেখ আব্দুল হালিম (৮৫) আর নেই। আজ সোমবার সকাল ৬টা ২০ মিনিটে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাদ আসর টুঙ্গিপাড়া উপজেলা সদরের গিমাডাঙ্গা ঈদগাহ ময়দানে যানাজা শেষে গিমাডাঙ্গা পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। জানাযা ও দাফন অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয়, স্থানীয় নেতৃবৃন্দ, পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। তিনি স্ত্রী, ৫ কন্যা ও ৩ ছেলে রেখে গেছেন।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিমের মৃত্যুর খবর শুনে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে তিনি শোক সন্তোপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের সান্তনা দেন।
আরো পড়ুন: রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব
দলের এই প্রবীণ নেতার মৃত্যুতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
ইত্তেফাক/জেডএইচডি