রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে জবাই করে খুন

স্ত্রীকে জবাই করে খুন করেছে স্বামী। সোমবার কক্সবাজারের টেকনাফে এ হত্যাকাণ্ড ঘটে। স্বামীকে আটক করেছে পুলিশ। 

নিহতের নাম নছিমা খাতুন (২২)। আর স্বামী দিল মোহাম্মদের পুত্র মো.  এরশাদ (২৫)। তারা টেকনাফের হোয়াইক্যং ২২ নং রইক্ষ্যং শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

জানা জায়, স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ নিয়ে কথা কাটাকাটি হয়। স্ত্রী নাছিমা পরকীয়া প্রেমিক শফিক উল্লাহর সঙ্গে মুঠোফোনে কথা বলে। এতে স্বামী ক্ষুব্ধ হয়ে বাড়িতে থাকা দা দিয়ে স্ত্রীকে গলা কেটে জবাই করে খুন করে। 

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি মশিউর রহমান জানান, এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামীকে আটক এবং মৃতদেহ উদ্ধার করে  মর্গে পাঠায়।

তাদের সংসারে সাড়ে ৩ বছরের এক ছেলে রয়েছে।

ইত্তেফাক/জেডএইচ