রাজশাহীতে অগ্নিদগ্ধ নারীর মৃত্যু

রাজশাহীতে অগ্নিদগ্ধ নারী মনোয়ারা বেগমের (৫০) মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মারা যান। মৃত মনোয়ারা জেলার তানোর উপজেলার শঙ্করপুর এলাকার বাসিন্দা।

নিহত মনোয়ারা বেগমের মা স্বপ্না বেগম জানান, '৩০ ডিসেম্বর সকালে তার মেয়ে রান্না করছিলেন। অসাবধানতায় তার শাড়ির আঁচলে আগুন লেগে যায়। পরে তা পুরো শরীরে ছড়ালে মারাত্মক দগ্ধ হন মনোয়ারা। ওই দিনই তাকে সঙ্কটাপন্ন অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।'

আরও পড়ুনঃ আশুলিয়ায় বাসের ভিতর নারীর মরদেহ

নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, 'এ ঘটনায় সোমবার অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে গেছেন স্বজনরা।'

ইত্তেফাক/নূহু