ভারতে পাচার হওয়া ৭ কিশোরকে সোমবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে বিএসএফ। পাচারের দেড় বছর পর স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের এ দেশে পাঠানো হয়েছে বলে জানান ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ।
এ সময় বাংলাদেশ বর্ডারগার্ড বিজিবি চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সদস্যদের হাতে তুলে দেন তাদের। বিজিবি সদস্যরা ফেরত আসাদের আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপার্দ করেছে।
ফেরত আসা কিশোরদের মধ্যে রয়েছে, নড়াইলের শওকতের ছেলে রিয়াদ(৭) গোপালগঞ্জের শরিফুলের ছেলে হৃদয়(৭) পাবনার চন্দ্র বিশ্বাসের ছেলে দ্বীপ(৮) খুলনার ওমর শিকদারের ছেলে রোমান শিকদার((৯) খুলনার দৌলতপুর গ্রামের মোশারফের ছেলে বাদল(৮) বাগের হাটের রাসেল খানের ছেলে রাহাদ খান(৮) এবং ঢাকা মীরপুরের পীরেরবাগ এলাকার ইলিয়াসের ছেলে ফাতি(১১)।
আরও পড়ুনঃ রাজশাহীতে অগ্নিদগ্ধ নারীর মৃত্যু
বেনাপোল পোর্ট থানা পুলিশ জানান, এ কিশোররা বিভিন্ন সময়ে ভালো কাজের প্রলোভনে ভারতে যায়। ভারতে যাওয়ার পর তারা আটক হয় বিএসএফের হাতে। পরে দু-দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের ফেরত পাঠায় ভারত।
ইত্তেফাক/নূহু