সিলেট সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হল শাবিপ্রবি

আয়তন সম্প্রসারিত হওয়ায় সিলেট সিটি কর্পোরেশনে (সিসিক) অন্তর্ভুক্ত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গত রবিবার সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত সিটি কর্পোরেশনের এলাকা সম্প্রসারণ সংক্রান্ত এক গণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ ব্যাপারে বলেন, এটা আমাদের অনেক দিনের দাবি ছিল। শাবিপ্রবি সিলেট সিটি কর্পোরেশনের আওতায় আসায় বিশ্ববিদ্যালয় পরিবার অনেক আনন্দিত। 

ইত্তেফাক/এসআই