ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চার চিকিৎসকের মৃত্যু হয়েছে। রাজ্যটির রাজধানী কলকাতায় মৃত্যু হয় ওই চার চিকিৎসকের। এ নিয়ে রাজ্যে অন্তত ২০ জন চিকিৎসকের মৃত্যু হল।
আনন্দবাজার পত্রিকার জানিয়েছে, তিনজনই আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত করোনা রোগী সেবার সঙ্গে যুক্ত ছিলেন। এ পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে অন্তত ২০ জন চিকিৎসকের মৃত্যু হল।
খবরে বলা হয়, সোমবার প্রথম কোঠারি মেডিকেল সেন্টারের কার্ডিওলোজিস্ট তপন সিংহের মৃত্যুর সংবাদ পাওয়া যায়। এরপর শ্যামনগর অঞ্চলের জনপ্রিয় চিকিৎসক প্রদীপ ভট্টাচার্য (৫৬) এবং চক্ষুরোগের চিকিৎসক বিশ্বজিৎ মণ্ডল (৬২) মারা যান।
এছাড়া সন্ধ্যায় বর্ধমানের একটি কোভিড হাসপাতালে সাবেক জেলা মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা প্রবীণ চিকিৎসক পি সি দে’র মৃত্যু হয়।
আরও পড়ুন: নরেন্দ্র মোদিকে হুমকি, গ্রেফতার এক যুবক
এদিকে স্বাস্থ্য দফতরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে ২ হাজার ৯০৫ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪১ জনের।
ইত্তেফাক/আরআই