মেহেরপুরে করোনার উপসর্গে একজনের মৃত্যু

মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে মকলেছুর রহমান (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মকলেছুর রহমান মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের আলিহিমের ছেলে। তিনি এক পুত্র ও এক  কন্যা সন্তানের জনক।  

আরো পড়ুন : পুলিশ হেফাজতে ইয়াবা ব্যবসায়ীর মৃত্যু, ওসি সাসপেন্ড

মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক মো. রফিকুল ইসলাম জানান, মকলেছুর রহমান কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাকে আইসোলেশনের ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছিল। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।


ইত্তেফাক/ইউবি