‘সুখের ভিতরে অসুখ’

 

অস্ট্রেলিয়ার সিডনি এয়ারপোর্টের গণ্ডি পেরোতেই মাহিন বুঝে ফেলে যে তার স্বপ্নপুরণ অনেকটাই কঠিন হবে। যে কোম্পানীতে চাকরি করতে সে এসেছে সেই কোম্পানির একজন লোকের তাকে রিসিভ করার কথা থাকলেও লোকটি আসেনি এবং তার ফোনও বন্ধ। চোখে মুখে অন্ধ দেখছে মাহিন। হঠাত্ মনে পরে তার এক বড় ভাই রকিব সিডনিতে থাকে। তাকে ফোন দিয়ে তার বাসায় মাহিন আশ্রয় পায়। মূলত নাটকের শুরু এখান থেকেই। রকিবের বোন নেহা। চুপচাপ এবং সমপ্রতি তার বিয়ে ভেঙ্গে যাবার কারণে মন খারাপ করে থাকে। বিয়ে ভাঙ্গার কারণ হলো নেহার বাবার দ্বিতীয় স্ত্রী এবং সেই ঘরে একটি মেয়ে রয়েছে। তারা বাংলাদেশে থাকে। বাবার দ্বিতীয় বিয়ের পর থেকে নেহা বড় ভাইয়ের কাছে থাকে। রকিব বাবার ব্যাপারটা মেনে নিলেও নেহা মানতে পারেনি। একদিন সেই সত্ বোনও অস্ট্রেলিয়ায় আসে। এমনই গল্প নিয়ে এটিএন বাংলায় আজ রাত ১১টায় প্রচার হবে সাগর জাহান ও মামুন-অর রশিদ এর রচনা এবং আল হাজেন এর পরিচালনায় ধারাবাহিক নাটক ‘সুখের ভিতরে অসুখ’।