শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের প্রকল্প পরিচালকসহ দুইজনের বিরুদ্ধে দুদকের মামলা

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল নামক স্থানে নির্মানাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল সামগ্রী কোনাকাটায় দুর্নীতির অভিযোগে হাসপাতালটির প্রকল্প পরিচালক ডা. কৃষ্ণ কুমার পালসহ দুইজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের বিরুদ্ধে সরকাররের ৩০ কোটি  তিন লাখ টাকার আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। 

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মাদ শাহজাহান সিরাজ কমিশনের পাবনা সমন্বিতজেলা কার্যালয়ে সোমবার ১১টায় মামলাটি রুজ্জু করেন। 

এই মামলার অন্য অভিযুক্ত হলেন- মেডিকেল যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান ঢাকার তোপখানা রোডের মেসার্স বেঙ্গল সায়েন্টিটফিক এন্ড সার্জিকেল কোং এর মালিক জাহের উদ্দিন সরকার। 

মামলার বিবরণীতে বলা হয়, প্রকল্প পরিচালক ও ভেন্ডর উন্মুক্ত দরপত্র পদ্ধতির পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে স্পেসিফিকেশন অনুযায়ী  কোনো মেডিকেল যন্ত্রপাতি বুঝিয়া না দিয়ে ও না পাওয়া সত্বেও কেবল জাহাজীকরন দলিলে এক্সেপটেন্স দিয়ে ৩০ কোটি তিন লাখ চুয়ান্ন হাজার নয়শ টাকা ডলার এবং ইউরো আকারে  হংকং এর একটি ব্যাংকের অনুকুলে পরিশোধ করেছেন। 

ইত্তেফাক/এসি