মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে  একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের একাধিক বাড়িঘরে লুটপাটের ঘটনাও ঘটে।

নিহত ওই বক্তির নাম লুৎফর হাওলাদার(৪৫)। সে গাছবাড়িয়া এলাকার ইদ্রিস হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লাভলু তালুকদারের সাথে মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পেয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমানের সাথে দীর্ঘদিন থেকেই বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরেই বৃহস্পতিবার সকালে দুই পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের লোকজন লাভলু তালুদারের সমর্থক লুৎফর হাওলাদারকে কুপিয়ে জখম করে। এতে সে ঘটনা স্থালেই মারা যান। এই ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আরও পড়ুন: প্রতিটি দুর্যোগে আমরা জনগণের পাশে আছি: পলক

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা বলেন, ‘নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

ইত্তেফাক/এএএম