পারুল ধর্ষণকারীদের বিচার দাবিতে বগুড়ায় সমাজতান্ত্রিক মহিলা ফোরামের মানববন্ধন ও সমাবেশ

ষ্টাফ রিপোর্টার,  বগুড়া

৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণে অভিযুক্তদের শাস্তির দাবিতে সোমবার বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। শহরের সাতমাথায় সংগঠনটির জেলা শাখার আয়োজনে ওই সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক দিলরুবা নূরী। এছাড়া বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু, মহিলা ফোরামের সদস্য সাজেদা বেগম, মনোয়ারা বেগম, ডলি রানি এবং রাধা রানি।

মহিলা ফোরামের বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন- ভোটের গণতন্ত্র শেষ পর্যন্ত যখন গণধর্ষণে রূপ নেয়, তখন সেখানে মানবিকতা বা গণতন্ত্র বলে কিছু থাকে না। সবশেষে বক্তারা এজন্য বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করে পারুল বেগমের ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।