মহেশপুরে আগুনে পুড়ে যুবকের মৃত্যু

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

গত রবিবার সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার হুদা-শ্রীরামপুর মাঠে আগুনে পুড়ে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।

এলাকাবাসী ও থানা সূত্রে প্রকাশ, উপজেলার হুদা শ্রীরামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে রবিন (১৮) মাঠে কুল ক্ষেত পাহারা দিচ্ছিল।

রাতে খড়-কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছিল। এক সময় সে আগুনে ঝাঁপ দিলে স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে গতকাল সোমবার সকালে ঢাকায় নেওয়ার পথে সকাল ৮টার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। 

মহেশপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শারীরিকভাবে  সে মৃগী রোগী ছিল। হঠাত্ মৃগী রোগ বেড়ে যাওয়ার কারণে হয়তো সে আগুনে ঝাঁপ দিয়েছিল।