করোনায় মারা গেলেন বড়াইগ্রাম থানার পরিদর্শক

করোনায় আক্রান্ত হয়ে নাটোরের বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সুমন আলীর (৪০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।

আরও পড়ুন: কাউখালীতে মাস্ক ব্যবহার না করায় ৪১ জনকে জরিমানা

জেলা পুলিশের সূত্রে জানা যায়, করোনার সঙ্কটকালীন সময়ে আইনি সেবা নিশ্চিত করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। করোনায় আক্রান্তের পর নাটোরে থেকে চিকিৎসা চলাকালীন তার অবস্থার অবনতি হয়। পরে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। 

ইত্তেফাক/এসি