চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
চিতলমারীতে খাবারে দুর্বৃত্তদের চেতনানাশক প্রয়োগে একই পরিবারের চারজন অসুস্থ হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চরবানীয়ারী ইউনিয়নের চরডাকাতিয়া গ্রামের কেশব মণ্ডলের বাড়িতে রবিবার রাত ৯টার দিকে দুর্বৃত্তরা খাবারে চেতনানাশক প্রয়োগ করে রেখে যায়। ওই খাবার খেয়ে কেশব মণ্ডল, কামনা মণ্ডল, ঋতু মণ্ডল ও সুব্রত মণ্ডলসহ একই পরিবারের চারজন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি প্রতিবেশীরা জানতে পেরে তাদের উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সাবেক চরবানীয়ারী ইউপি চেয়ারম্যান মুকুল কুমার মণ্ডল জানান, দুর্বৃত্তদের দেওয়া চেতনানাশক খাবার খেয়ে ওই পরিবারের চারজন অসুস্থ হয়ে পড়লে তাদের মধ্যে কেশব মণ্ডল ও কামনা মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।