পলাশ (নরসিংদী) সংবাদদাতা
সোমবার দুপুরে পলাশের ইসলামপাড়া গ্রামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী এরশাদুল ইসলামসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের নাম শাহানাজ আক্তার(২৪)। এলাকাবাসী ও পুলিশ জানায়, শাহানাজ আক্তারের সঙ্গে একই গ্রামের ফরহাদ মিয়ার পরকীয়া নিয়ে স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিন ফরহাদ মিয়ার সঙ্গে মোবাইল ফোনে শাহানাজ কথা বললে এরশাদুল ইসলাম টের পেয়ে তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
পলাশ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের স্বামী এরশাদুল ইসলাম ও ফরহাদ মিয়াকে আটক করা হয়েছে।