নাটোর প্রতিনিধি
নাটোর সদরের তেবাড়িয়া এলাকা থেকে সোমবার অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: ইন্টু দালাল, বাবু প্রামাণিক, সোহেল রানা, আবুল কালাম, রাসেল আহম্মেদ এবং আফজাল হোসেন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সৈকত হাসান জানান, ভোরে নাটোর-বাগাতিপাড়া সড়কের মোহনপুর বটতলা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযানে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের ঘেরাও করে পুলিশ ছয় ডাকাতকে গ্রেফতার করে।