শিবচরে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে তা পালনের প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ। 

জানা যায়, উপজেলা প্রশাসনের নির্দেশে সূযোর্দয়ের সাথে সাথে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। সকাল ৯টায় ৭১ চত্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে সকল সরকারি ও বে-সরকারি কর্মকর্তা/কর্মচারি উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, পেশাজীবি, বুদ্ধিজীবি, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধির অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও কালো ব্যাচ ধারণ। ৯টা ৩০ মিনিটে ইলিয়াছ আহমেদ চৌধুরী মিলনায়তনে আলোচনা সভা। ১০টা ৩০ মিনিটে প্রভাতী কিন্ডার গার্টেনে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও আবৃতি। বাদ যোহর উপজেলা পর্যায়ের সব মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল। সকল কওমী ও আলীয়া মাদ্রাসায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোরআন তিলাওয়াত ও দোয়ার আয়োজন। উপজেলার সকল মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা। উপজেলা পরিষদ জামে মসজিদ ও প্রতি ইউনিয়নে কমপক্ষে একটি মসজিদে কোরআন খানি ও মিলাদ মাহফিল। 

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা কালো ব্যাচ ধারণ, উপজেলা আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, শোক র‍্যালি এবং উপজেলা আওয়ামী লীগ পার্টি অফিসে আলোচনা সভা। বাদ যোহর উপজেলা পর্যায়ের সকল মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল। উপজেলার সকল মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা। 

ইত্তেফাক/কেকে