যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে ভিয়েতনামের হ্যানয় জাতীয় শোক দিবস ২০২০ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন কারা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকার আনুষ্ঠানিক উত্তোলন ও অর্ধনমিতকরণ, দোয়া ও প্রার্থনা, এক মিনিট নীরবতা পালন, বঙ্গবন্ধুর পোট্রেট-এ ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও মোমবাতি প্রজ্জলন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, আলোচনা ও স্মরণ সভা এবং প্রামান্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিস সামিনা নাজ দূতাবাস প্রাঙ্গনে প্রত্যুষে জাতীয় সঙ্গীত সহকারে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন এবং অর্ধনমিতকরণের মাধ্যমে জাতীয় শোক দিবসের কর্মসূচীর সূচনা করেন। এ সময় দূতাবাসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ এবং তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
স্মরণ সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদ সদস্যগণসহ অন্যান্য শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা করা হয়। প্রার্থনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় । এরপর রাষ্ট্রদূত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।এ দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়।
অনুষ্ঠানের প্রারম্ভে রাষ্ট্রদূত আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন। রাষ্ট্রদূত শোক সভায় বিনম্র শ্রদ্ধাচিত্তে বঙ্গবন্ধুর স্মরণে আলোচনায় তিনি জাতির জনক বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী তার পরিবারের সদস্যসহ সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
স্মরণ সভার শেষ পর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র ‘ ’ প্রদর্শন করা হয়।
প্রসঙ্গত, ভিয়েতনামে দ্বিতীয় দফা কোভিড মহামারির কারণে ভিয়েতনাম সরকার কর্তৃক কোভিড মহামারীর সতর্কতার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা ও জনসমাগম-এর উপর নিষেধাজ্ঞা থাকার জন্য দিবসটি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও পরিবারবর্গ-এর মাধ্যমে ‘ইন-হাউজ’ উদ্যাপিত হয়।
ইত্তেফাক/বিএএফ