সিলেটে শ্রদ্ধা শোকে বঙ্গবন্ধু স্মরণ

সিলেট বিভাগের বিভিন্ন স্থানে শোক, শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। পুষ্পশ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করেছে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ। 

সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাতী লীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ পুষ্প শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করেন। সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্প শ্রদ্ধা অর্পণ করেন জেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। এছাড়া সিলেট সিটি কর্পোরেশন, হরিপুর গ্যাস ফিল্ডের কর্মকর্তারা ও সিবিএ নেতৃবৃন্দ, সিলেট লিডিং ইউনিভার্সিটি, জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ, শাহজালাল বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়,সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট প্রেস ক্লাব পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। 

এদিকে বাদ যোহর জেলা জেপি‘র উদ্যেগে হযরত শাহপরান (রহ.) এর মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুন নূর। এতে উপস্থিত ছিলেন, জেপির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও জেলা সভাপতি ইফতেখার আহমদ লিমন, সহ সম্পাদক আলহাজ ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসরাম বিলাল, হাজী আবদুস সালাম, যুবলীগ নেতা বদরুল ইসলাম, ইফতেখার আহমদ প্রমুখ।

ইত্তেফাক/এসি