বাবার হাতুড়ির আঘাতে ছেলে খুন!

হাতুড়িয়ে দিয়ে পিঠিয়ে এক ব্যক্তি তার ছেলেকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ঘটে যাওয়া ওই ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়।

এনডিটিভির খবরে বলা হয়, শুক্রবার সকাল থেকে বাবার হাতুড়ির আঘাতে ছেলের মৃত্যুর ঘটনাটি ভাইরাল হতে থাকে। সিসিটিভি ভিডিওতে ধরা পড়ে ওই চাঞ্চল্যকর ঘটনা।

খবরে বলা হয়, অভিযুক্ত বাবার নাম বীরা রাজু। তিনি তার ছেলেকে হত্যার পর নিজেই আত্মসমর্পণ করেছেন। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই ঘটনা ঘটে বলা খবরে বলা হয়।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ শহরের একটি কার পার্কিংয়ের। ছেলেকে পিছন থেকে হঠাৎ আক্রমণ করেন অভিযুক্ত। হাতুড়ির আঘাতে আঘাত করা হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। অভিযুক্ত আর মৃত দুজনেই মার্চেন্ট নেভির কর্মী। একসপ্তাহ আগেই ছুটিতে বাড়ি ফিরেছেন নিহত জলরাজু।

আরও পড়ুন: করোনার টিকা উৎপাদন শুরু করলো রাশিয়া

বিশাখাপত্তনম পশ্চিমের পুলিশ কর্মকর্তা জানান, অপরাধ করে থানায় এসে আত্মসমর্পণ করেছেন বীরা রাজু। খুনের ধারায় মামলা রুজু হয়েছে। কোর্টের নির্দেশে তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/আরআই