হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে মাদারীপুর সদর, কালকিনি, শিবচর ও রাজৈর উপজেলায় পালন করা হয়।
শনিবার (১৫ আগস্ট) সকালে মাদারীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাদারীপুরের নবাগত জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানসহ সর্বমহল।
এছাড়াও জেলা-উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন শহরের পুরান বাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া-মোনাজাত ও গৃহীত অন্যান্য কর্মসূচি আয়োজন করা হয়। আয়োজিত কর্মসূচিগুলোতে সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: সাঁথিয়ার ইউএনওর করোনা পজিটিভ
অপরদিকে শিবচর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে ৭১ চত্ত্বরে বঙ্গবন্ধু মূর্যালে পুষ্পস্তবক অর্পণ শেষে ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বিএম আতাউর রহমান, পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেমউদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, শিবচর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তোতা খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ ছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অংশ গ্রহণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে শোক র্যালি বের করে। এছাড়াও কালকিনি ও রাজৈরে যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয়েছে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী।
ইত্তেফাক/এএএম