বেইজিংয়ের হুঁশিয়ারিকে উপেক্ষা করে দ. চীন সাগরে মহড়া মার্কিন রণতরির

বেইজিংয়ের কঠোর হুঁশিয়ারি উপেক্ষা করে দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী যুদ্ধজাহাজ সামরিক মহড়া চালিয়েছে। গতকাল মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। 

ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র নিজেই এ ধরনের একটি বিবৃতি দেওয়ায় বেইজিংও কঠোর অস্থানে যেতে পারে। মার্কিন বিবৃতিতে বলা হয়েছে, ইউএসএস রোনাল্ড রিগ্যানের নেতৃত্বে একটি স্ট্রাইক গ্রুপ ফ্লাইট অপারেশন, হাইএন্ড মিলিটারি স্টাবিলিটি অপারেশন এবং সামরিক মহড়া চালিয়েছে।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিকসহ নানা ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে এই মহড়ার ঘটনা ঘটল। নতুন করোনা ভাইরাস মোকাবিলায় চীনের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র সমালোচনা করে আসছে। 

আরও পড়ুন: বিসিবিতে ‘মুজিব কর্নার’

একইসঙ্গে যুক্তরাষ্ট্রের অভিযোগ, করোনা মহামারির সুযোগ নিয়ে চীন সরকার দক্ষিণ চীন সাগরে বিতর্কিত সীমানার দাবি করছে। যুক্তরাষ্ট্র চীনের এই ভূমিকার বিরোধিতা করে আসছে। একই সঙ্গে কৌশলগত জলসীমায় ধারাবাহিকভাবে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। যুক্তরাষ্ট্রের এ অবস্থানে চীন আপত্তি জানিয়ে আসছে। বেইজিং বলছে, দক্ষিণ চীন সাগরে তাদের দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া এই অঞ্চলের স্থিতিশীলতা খর্ব করছে একইসঙ্গে উত্তেজনা বাড়াচ্ছে। —এনডিটিভি

ইত্তেফাক/আরআই