সুনামগঞ্জ: সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামগঞ্জের ডাক’র সম্পাদক প্রকাশক অধ্যক্ষ শেরগুল আহমেদ-এর মুক্তির দাবিতে গতকাল বুধবার মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল হেলাল, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাশ, এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার, আরটিভির স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের ডাক’র নির্বাহী সম্পাদক কে.জি মানব তালুকদার, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার, ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন, সাংস্কৃতিক কর্মী আনিস তালুকদার বাপ্পু তালুকদার প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামগঞ্জের ডাক’র সম্পাদক প্রকাশক অধ্যক্ষ শেরগুল আহমেদকে মুক্তি দিতে হবে। কারণ তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকানো হয়েছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি —ইত্তেফাক