চট্টগ্রাম জেলা পুলিশের প্রবাসী সহায়তা ডেস্ক চালু

চট্টগ্রাম অফিস

বিভিন্ন দেশে অবস্থান করা প্রবাসীদের সহায়তা প্রদানের জন্য প্রবাসী সহায়তা ডেস্ক চালু করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। গত শনিবার নগরীর হালিশহর এলাকায় জেলা পুলিশ লাইনে প্রবাসী সহায়তা ডেস্কের উদ্বোধন করেন পুলিশ সুপার নূরেআলম মিনা।

এই সহায়তা ডেস্কে ২৪ ঘণ্টা প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা জানাতে ও অভিযোগ করতে পারবেন। ডেস্কের হটলাইন,ই-মেইল ও ফ্যাক্স বার্তার মাধ্যমে অভিযোগ জানানো যাবে। অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।