রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা
রামগঞ্জ পৌর নন্দনপুর গ্রামে গত মঙ্গলবার বিকেলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে দু‘গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ৭জন গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা আহত জহির হোসেন মীর, আব্দুল বাকের, খুকি বেগম, সুমা আক্তার, কামাল হোসেন, নাছির উদ্দিন, রুবিনা আক্তারকে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৃষ্ট ঘটনায় দু’গ্রুপই গতকাল বুধবার রামগঞ্জ থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে।
জানা যায়, পৌর নন্দনপুর মৌজার ফায়ার সার্ভিস সংলগ্ন স্থানে সম্পত্তি নিয়ে দীর্ঘ কয়েক বছর যাবত্ জহির হোসেন মীর গংদের সাথে কামাল হোসেন আটিয়া গংদের পাল্টাপাল্টি ৭টি মামলা চলে আসছে। কামাল হোসেন তার লোকজন নিয়ে গত মঙ্গলবার দুপুর থেকে বিতর্কিত সম্পত্তিতে টয়লেট নির্মাণ কাজ শুরু করে। খবর পেয়ে জহির উদ্দিন মীর তার লোকজন নিয়ে ঘটনাস্থলে পৌঁছলেই দু‘গ্রুপের সংঘর্ষ হয়।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. তোতা মিয়া বলেন, সংঘর্ষের সংবাদে দায়িত্বরত এএসপি পংকজ কুমার দে-এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দু‘গ্রুপের দায়ের করা মামলা তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।