রূপগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপগঞ্জ উপজেলার তারাব এলাকা থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গতকাল সকালে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার তারাব দক্ষিণপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে আওলাদ হোসেন ও পাকুন্দা শিংলাবো এলাকার আব্দুল রহিমের ছেলে মকবুল হোসেন।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক  জোবায়ের মৃধা জানান, আওলাদ হোসেন ও মকবুল হোসেন তাদের নিজ নিজ এলাকা ছাড়াও আশপাশের এলাকাগুলোতে মাদক ব্যবসা করে আসছিল বলে পুলিশের কাছে সংবাদ ছিল। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।