রবিবার দিবাগত রাতে সোনারগাঁওয়ের নোয়াগাঁও ইউনিয়নের পেকিরচর এলাকায় আশান আলী নামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ছয়টি তাজা ককটেল ও দেশীয় অস্ত্রসহ ডাকাত সর্দার শের আলীসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওসি মোরশেদ আলম জানান, শের আলীর বিরুদ্ধে সোনারগাঁসহ দেশের বিভিন্ন থানায় ১০-১২টি মামলা রয়েছে।