বেলারুশের রাস্তায় বিক্ষোভ করছেন সরকারি টিভির কর্মীরাও

বেলারুশে বিতর্কিত নির্বাচনে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর পুন-নির্বাচনের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে। তবে এবার ওই বিক্ষোভে অংশ নিয়েছেন দেশটির সরকারি টিভির কর্মীরাও।

বিবিসি জানায়, রাষ্ট্রীয় টেলিভিশনের বিক্ষোভকারী ওই কর্মীরা সেন্সরশিপ এবং নির্বাচনের ফলাফলে প্রতিবাদ করছেন। যার ফলে টিভিগুলোতে পুরনো অনুষ্ঠান পুন:প্রচার করা হচ্ছে।

এর আগে রাজধানী মিনস্কে বিরোধীদের ডাকা একটি বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেয়। তবে চলতি সপ্তাহে আরও বিক্ষোভ হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে পরাজিত বিরোধী প্রার্থী স্ভেতলেনা তিখানোভস্কিয়া জানিয়েছেন, তিনি অস্থায়ী একটি সরকারের দায়িত্ব নিতেও প্রস্তুত। অন্যদিকে, প্রেসিডেন্ট লুকাশেঙ্কো রোববার এক সমাবেশ থেকে তার সমর্থকদের দেশ ও স্বাধীনতা রক্ষার ডাক দিয়েছেন।

আরও পড়ুন: ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে অধিক গুরুত্ব দেবে বাইডেন

১৯৯৪ সাল থেকে টানা ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট লুকোশেঙ্কো রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছেন। এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমর্থন জানিয়েছেন পুনঃ নির্বাচিত প্রেসিডেন্টকে।

ইত্তেফাক/আরআই