মেঘের উপস্থিতিতে বজ্রপাত। এটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবে এমন ঘটনা ঘটলো যেখানে আকাশ পরিষ্কার, অথচ হলো বজ্রপাত। এ যেন বিনা মেঘে বজ্রপাত।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় টাম্পা শহরে জোনাথন মুর নামে এক ব্যক্তি সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। পরে সেটি ইউটিউবে আপলোড করা হয়।
১২ আগস্ট ভিডিওটি আপলোড হওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়। চার দিনে প্রায় সাড়ে ১৭ হাজার বার দেখা হয়েছে এটি।
ভিডিওতে দেখা যাচ্ছে, আকাশ পরিষ্কার। কিছু মেঘ রয়েছে। সাদা মেঘের বাইরে বাকি আকাশটা একদম নীল। এমন আকাশ থেকে হঠাৎ একটি গাছে বিদ্যুতের ঝলক নেমে আসে। আর তাতে গাছের একটি পাতাও ভেঙে ঝুলে পড়ে। সূত্র: আনন্দবাজার
ইত্তেফাক/জেডএইচ