নিউইয়র্কের জ্যামাইকায় জাতীয় শোক দিবস পালিত

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষ্যে জ্যামাইকাবাসী নিউইয়র্ক’র উদ্যোগে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করেছে প্রায় ৫ শতাধিক দেশি-বিদেশীদের মধ্যে শনিবার স্থানীয় সময় বিকাল ৬ টা আসর নামাজের পরপরই। প্রথমাংশ সে সময় স্থানীয় মসজিদের ইমাম পবিত্র কোরআন পাঠ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টে বাঙ্গালী জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ সহ- পরিবারে যে সকল সদস্য শাহাদাৎ বরণ করেন তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। দ্বিতীয় ধাপে জামাইকার সাগর রেস্টুরেন্টের সামনে খাবার বক্স আকারে পরিবেশন করা হয় বৈশ্বিক করোনা জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা হয়। বিকাল হতে গভীর রাত পর্যন্ত চলতে থাকে খাবার বিতরণ ।

 

এভাবেই চলতে থাকলে সেইসাথে পাশাপাশি ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বাজানো হয় এবং শোক দিবসের বঙ্গবন্ধুকে নিয়ে যেসকল গান রয়েছে সেগুলোও বাজানো হয়। 


পুরো শোক অনুষ্ঠানটি সফল করার জন্য যাদের অক্লান্ত পরিশ্রম করে সফল করতে  সহায়তা করতে যারা সার্বিক সহযোগীতা  করেছেন তারা হলেন - তারিক হায়দার চৌধুরী -আহবায়ক যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ ,সাইকুল ইসলাম সহ-সভাপতি নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগ, নূরুজ্জামান সর্দার সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, কামরুজ্জামান মুরাদ সাবেক ছাত্রলীগ নেতা কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ, মাসুদুল হক মাসুদ সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা, আল মামুন  প্রবাসী ও কল্যাণ সম্পাদক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, স্বপন কর্মকার কারা নির্যাতন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা, সুদীপ্ত দেব চাকসু’র সাবেক বার্ষিকী সম্পাদক ও সাবেক ছাত্রলীগ কেন্দ্রীয় নেতা, শফিক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা, মো. শামসুজ্জোহা তালুকদার ডন সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠাতা সভাপতি বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগ, আমিনুল ইসলাম সাবেক সহ সভাপতি যুক্তরাষ্ট্র ছাত্রলীগ, দেওয়ান হাসান সাবেক যুগ্ম সম্পাদক যুক্তরাষ্ট্র ছাত্রলীগ ,মেহরাজ ফাহমি সাবেক সহ সভাপতি যুক্তরাষ্ট্র ছাত্রলীগ,সাংবাদিক শাহ ফারুক,মেহেদী ,আহনাফ, মেহেদী হাসান, রাব্বী, শাহাদাৎ হোসেন, সাঈদ জামিল, সুমন,সাফাত রহমান, শরীফ প্রমুখ উপস্থিত থেকে সাফল্য মন্ডিত করেছেন। সার্বিক সহযোগিতা করেছেন সোহরাব সরকার সহ-সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মুক্তিযাদ্ধা মনির হোসেন সহ-সভাপতি নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ, মারুফ চৌধুরী ৭৫’র পরবর্তী সাবেক ছাত্রলীগ নেতা সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ, করীম চৌধুরী যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা, হামিদুল চৌধুরী, মিসবাউর রশীদ পীর, মোস্তাফিজুর রহমান লিটন সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শোক দিবসের এ অনুষ্ঠানটি ২য় বারের মতো হয়েছে নিউইয়র্কের অন্যতম ব্যাস্ততম ও বাঙ্গালী অধুষ্যিত জ্যামাইকায়।

 

ইত্তেফাক/এএম