কালিহাতীতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে মাহেন্দ্র সরকার (৬০) নামে  একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। 

 

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক মাহেন্দ্র সরকার কালিয়াকৈর উপজেলার কাঠালতলী এলাকার বাসিন্দা। আহত ট্রাক হেলপার কালিয়াকৈর উপজেলার দক্ষিণ জলজলী এলাকার তরফ আলীর ছেলে রাজিব (২৪)। 

 

দুর্ঘটনার পর রাস্তার দুপাশে কমপক্ষে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

আরো পড়ুন : টেকনাফে বন্দুকযুদ্ধে দুই মাদক পাচারকারী নিহত

পুলিশ জানায়, উপজেলার সরাতৈল এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা উত্তরবঙ্গগামী একটি ট্রাককে অপর একটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাহেন্দ্র সরকার নিহত হন। এ সময় ট্রাকের হেলপার আহত হন। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি