চট্টগ্রামে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন ঠেকাতে ২৭ ম্যাজিস্ট্রেট!

চট্টগ্রাম অফিস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে চট্টগ্রামে ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ শুরু করেছেন। এর মধ্যে ১৩ জন ম্যাজিস্ট্রেট নগরীতে এবং ১৪ জন বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করবেন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অভিযোগের তাত্ক্ষণিক নিষ্পত্তি করবেন বলে জানা গেছে।

চট্টগ্রাম জেলা প্রশাসকের স্টাফ কর্মকর্তা তানভীর শামীম জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় ১৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এসব ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের সাজা দেবেন।