চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে গোমস্তাপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা।
নিহতরা হলেন— গোমস্তাপুর উপজেলার কয়লার দিয়াড় গ্রামের জালাল উদ্দিনের ছেলে মিজানুর রহমান পলাশ (৩২) ও কলেজপাড়া মহল্লার সালাহউদ্দিনের ছেলে মশিউর রহমান পপেল (৩১)।
জানা গেছে, একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মোটরসাইকেল আরোহীর।
ইত্তেফাক/এএম